1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯

  • আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২.২৫ পিএম
  • ৪০ Time View

এ.কে পালাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইয়াবাসহ একজন, দুটি জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন, বিশেষ ক্ষমতা আইনের মামলার পলাতক একজন এবং প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে ছয়জন রয়েছেন।

সোমবার ও মঙ্গলবার (২৮ ও ২৯ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রূপম কুমার সরকারের নেতৃত্বে পুলিশ শশীদল বাজারের পশ্চিম পাশে পাঁচ পীরের দরগা-সংলগ্ন একটি দোকানের সামনে অভিযান চালায়। এ সময় ২০০ পিস ইয়াবাসহ মো. রুবেল মিয়া (৪২)কে গ্রেপ্তার করা হয়। তিনি শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রব্বান মিয়ার ছেলে।

পৃথক অভিযানে এসআই মো. সাইফুল আলম ও এএসআই মো. ইমরানের নেতৃত্বে দুটি জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ইউসুফ প্রকাশ বুদ্দুকে (২৫) গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ শশীদল গ্রামের লেবন বেপারী বাড়ির মিন্টু মিয়ার ছেলে।

এ ছাড়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তদন্তে পাওয়া পলাতক আসামি মো. আরিফুল ইসলাম প্রকাশ তানভীরকে (২৫) শিদলাই এলাকা থেকে গ্রেপ্তার করেন এসআই ডি.এম.এ মজিদ।

অন্যদিকে, প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে নান্টু চন্দ্র দাশ (৫০), মো. মোস্তফা (৪০), মো. ইমন (৩০), মো. জুয়েল (৩৮), মো. বেলাল হোসেন (৩২) ও মো. সিয়াম (১৯)কে সামারি ট্রায়ালের জন্য গ্রেপ্তার করা হয়। এসআই আল আমিন, এসআই সুজন কুমার আচার্য ও এএসআই মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com