1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং অতিমূল্যায়িত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ বিএসইসির গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট দেখার কেউ নাই উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন

  • আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০.৩৫ পিএম
  • ৯৯ Time View

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে মাসব্যাপী  ‘সাইবার সিকিউরিটি সচেতনতা’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) ড. এম কামাল উদ্দীন জসীম প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম এবং স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস. এম. মিজানুর রহমান। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, মোঃ মাকসুদুর রহমান, আবু ছাঈদ মোঃ ইদ্রিস ও মোঃ জাকির হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন। সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপ শাখার ইনচার্জগণও ভার্চুয়াল প্লাটফর্ম এ অংশগ্রহন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. এম কামাল উদ্দীন জসীম বলেন, “ইনফরমেশন টেকনোলজির ব্যবহার ও গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার সিকিউরিটির গুরুত্বও বেড়েছে। গ্রাহকদের আস্থা, তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানের পাশাপাশি প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com