1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

১৪০ কোটি ভারতীয় বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন: মোদি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৩.৩৯ পিএম
  • ১৭৪ Time View

১৪০ কোটি ভারতীয় বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিল্লির লাল কেল্লায় দেশটির স্বাধীনতা দিবসের ভাষণে এ কথা বলেন তিনি।

নরেন্দ্র মোদি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশের হিন্দুরা হামলার সম্মুখীন হয়েছে বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। ভারত সর্বদা বাংলাদেশের অগ্রযাত্রার শুভাকাঙ্খী হবে। আমরা আশা করছি, সেখানে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। ভারতীয়রা চায়, হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক।

যদিও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত হামলা নিয়েও বেশ কয়েকটি প্রতিবেদন রয়েছে।

দেশজুড়ে বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যেতে বাধ্য হন। এরপর থেকে সেখানে অবস্থান করছিলেন তিনি। শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও আছেন। তার ক্ষমতাচ্যুত হওয়ার আগের সপ্তাহগুলোতে সহিংসতা ছরিয়ে পরে এবং এতে প্রায় ৫০০ মানুষ নিহত হয়। এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। এমনকি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনিসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com