1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

আজ থেকে ৩ দিন বন্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

  • আপডেট : সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ৩.১১ পিএম
  • ১৯১ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবির কর্মসূচি ঘিরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত (৫-৭ আগস্ট) তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ে সারাদেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৪ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকার কিছু ব্যাংকের শাখা খুললেও পরে সহিংসতা শুরু হলে সেগুলোর কার্যক্রম আবারও বন্ধ করে দেওয়া হয়। তারও আগে শনিবার (৩ আগস্ট) অনেক ব্যাংক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচি বিবেচনায় নিয়ে নিজেদের শাখা বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়।

এদিকে, এক দফা দাবির কর্মসূচি ঘিরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে সরকার। এই সময়ে জনসাধারণকে কারফিউ মেনে চলার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। রোববার গণমাধ্যমে পাঠানো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com