1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

চুরি যাওয়া রিজার্ভ উদ্ধারে নিউ ইয়র্কে বাংলাদেশের মামলা খারিজ

  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ৫.৩৮ পিএম
  • ২৪৪ Time View

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ উদ্ধারে করা মামলা খারিজ করে দিয়েছে নিউইয়র্কের সুপ্রিম কোর্ট। রিজার্ভ চুরির বিষয়ে ‘প্রয়োজনীয় এখতিয়ারের অভাবে’ চুরি যাওয়া অর্থের বড় একটি অংশ উদ্ধারে ২০২০ সালে করা এ মামলাটি খারিজ করা হয়।

রিজার্ভের অর্থ চুরির বিষয়ে ২০১৬ সালে প্রথম প্রতিবেদন প্রকাশকারী ফিলিপাইনের সংবাদমাধ্যম ডেইলি ইনকোয়ারার এ বিষয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদমাধ্যম ফিলিপাইন স্টারের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের সর্বোচ্চ আদালত গত ৮ এপ্রিল এ রায় দেয় বলে সোমবার ফিলিপাইন স্টক এক্সচেঞ্জকে (পিএসই) জানিয়েছে এর তালিকাভুক্ত কোম্পানি ব্লুমবেরি রিসোর্টস করপোরেশন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা তারা ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকে পাঠিয়ে দেয়।

চার বছর পর ২০২০ সালে ৬ কোটি ৬৪ লাখ ডলার উদ্ধারে এ মামলা করেছিল বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।

দেশীয় কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে বলে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন। এর পেছনে উত্তর কোরীয় হ্যাকারদের সংশ্লিষ্টতার তথ্যও এসেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com