1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক

  • আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১০.২০ পিএম
  • ১৯৩ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৮ জন বাংলাদেশি নারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল ৬টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল পরিচালনা করে তাদের আটক করা হয়। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৮ বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ৬২/৫-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদূর্গাপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ধানক্ষেতের পাশ থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়। অভিযানটি সুবেদার মো. ফিরোজের নেতৃত্বে পরিচালিত হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জীবননগর থানার পরিদর্শক (ওসি) সোলায়মান সেখ বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৮ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। বিজিবি বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে। দুপুরেই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com