1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৯.৫৯ পিএম
  • ৪৯ Time View

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে বাংলা কিউআর-এর ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে বিশিষ্ট আলেমদের সঙ্গে এক মতবিনিময় সভা ৮ আগস্ট ২০২৬, শনিবার রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী। বিশেষ অতিথি হিসেব বক্তব্য দেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো: আলতাফ হুসাইন-এর সভাপতিত্বে  অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের শরী’আহ সুপাভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শামছুদ্দীন জিয়া, বাংলাদেশ ব্যাংকের শরী’আহ সুপাভাইজরি বোর্ডের সদস্য শাহ মোহাম্মদ ওয়ালীউল্লাহ এবং বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। বাংলা কিউআর নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। এসময় ব্যাংকের সুপাভাইজরি কমিটির সদস্য ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আর্থিক লেনদেনেও পরিবর্তন এসেছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে এ পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত করা সময়ের দাবি। বাংলা কিউআর-এর মতো সহজ ও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ব্যবহার করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আরও স্বচ্ছ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে আর্থিক লেনদেন পরিচালনা করতে পারে। তিনি ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আধুনিক, নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেন ব্যবস্থা সম্প্রসারণে আলেম-উলামা ও ধর্মীয় নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, বাংলাদেশ ধারাবহিকভাবে ডিজিটাল ট্রান্সফরমেশনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের আর্থিক ব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতে ডিজিটাল লেনদেনের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে বাংলা কিউআর-এর আওতায় আনা গেলে বৃহৎ জনগোষ্ঠীকে ডিজিটাল লেনদেনে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি হবে।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হোসাইন বলেন, অনেক চ্যালেঞ্জের মধ্যেও ইসলামী ব্যাংক গ্রাহকদের আস্থা ও সহযোগিতায় এগিয়ে চলছে। গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে এ ব্যাংক কাজ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com