1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Title :
বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের শ্বশুর এএইচএম মোজাম্মেল হকের ইন্তেকাল কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১.৩৪ পিএম
  • ১৯২ Time View

“হরাইজনস- রিডিফাইনিং ফিউচার”Ñ এই ভাবনাকে সামনে রেখে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. গত ০৭ আগস্ট ২০২৫ তারিখে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, ঢাকায় টাউন হল মিটিং-২০২৫-এর আয়োজন করে। ব্যাংকের সকল শাখার শাখাপ্রধান এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানের মতবিনিময় পর্বে ব্যবসায়িক অগ্রগতি, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ প্রযুক্তির কৌশল নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।

উন্মুক্ত আলোচনায় শাখাপ্রধানবৃন্দ মাঠপর্যায়ের ব্যবসায়িক অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং ব্যবসা প্রসারে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী শাখাপ্রধানদের মতামতকে গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে সকলের সক্রিয় অংশগ্রহণ, আন্তরিকতা ও সমন্বিত প্রয়াসের ওপর গুরুত্ব প্রদান করেন।

তিনি শরী‘আহ পরিপালন ও সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর উন্নত সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের সার্বিক উন্নয়নে প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com