1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ১০.০৪ পিএম
  • ১৫৯ Time View

চাঁপাইনবাবগঞ্জের সদর ও নাচোলে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন কৃষক ও ১ জন আদিবাসী নারী।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার কামারজগদইল ও ঝলঝলিয়া এলাকায় মারা যান তারা। নাচোল থানার ওসি মো. তারেকুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের পরশ রায়ের স্ত্রী কমলা রায়, গোমস্তাপুর বাঙ্গাবাড়ী ইউনিয়নের মন্তাজ আলীর ছেলে উজ্জ্বল (৪৫), নাচোল সদর ইউনিয়নের আব্দুল আখেরের ছেলে উসমান গনি (৩০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন কমলা। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

অন্যদিকে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান জানান, নেজামপুর ইউনিয়নের কামারজগদইল-দিঘিপাড়ার একটি মাঠে ধানের চারা রোপণ করছিলেন উজ্জ্বল। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। প্রায় একই সময় ঝলঝলিয়ার মাঠে কাজ করার সময় উসমান গনিও বজ্রপাতে মারা যান।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com