1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ

‘লেটস গো আর্জেন্টিনা’

  • আপডেট : বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৩.০৪ পিএম
  • ৩৪৭ Time View

জায়েদ খান ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত একজন অভিনেতা। ইদানীং তাকে দেশের বাইরে বিচরণ করতে দেখা যাচ্ছে। তবে খেলা পাগল এই অভিনেতা এবার ছুটে গেলেন মেসির কাছে। তিনি কোপা আমেরিকার আর্জেন্টিনার খেলা দেখতে ছুটে গেছেন সেখানে।

বুধবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে দাপটের সঙ্গেই জিতেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদেরকে সাহস দিতেই যেন ঢাকাই অভিনেতা ছুটে গেছেন আমেরিকায়।

গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি গায়ে আর বাংলাদেশের পতাকা উড়িয়ে উল্লাস করতে দেখা গেছে জায়েদকে। এ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন, দেখা হবে ফাইনাল ম্যাচে। ভিআইপি বক্সের জন্য তিনি একজনকে ধন্যবাদও দিয়েছেন।

আবার একটি ভিডিওতে উল্লাস করে বলতে শোনা গেছে, ‘লেটস গো আর্জেন্টিনা।’

একজন অনুরাগী লিখেছেন, অভিনন্দন আর্জেন্টিনা

অন্য একজন লিখেছেন, তোমার জন্যই আজকে আর্জেন্টিনার জয় এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। অনেক ধন্যবাদ জায়েদ খান।

জায়েদ খান ২০০৬ সালে মহম্মদ হান্নান পরিচালিত ‘ভালোবাসা ভালোবাসা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তিনি বাংলা চলচ্চিত্রে বাংলাদেশের দাবাং হিসেবেও পরিচিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com