1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

শেখ হাসিনার সর্বশ্রেষ্ঠ অর্জন নিজের টাকায় পদ্মা সেতু

  • আপডেট : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৯.১৬ পিএম
  • ১২২ Time View

দেশ গঠনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক অর্জন রয়েছে। তবে, নিজের টাকায় পদ্মা সেতু করাকে তার সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (৫ জুলাই) বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সেতুমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাঙালি জাতির আরেকটি অর্জন নিজের টাকায় পদ্মা সেতু। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সর্বশ্রেষ্ঠ অর্জন নিজের টাকায় পদ্মা সেতু। এই সাহস তিনি কোথায় থেকে পেলেন? শেখ মুজিবের কন্যা বলেই তার পক্ষে এটা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের বলেন, ২০১২ সালে বিশ্বব্যাংক যখন অপবাদ দিয়ে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গেল, তখন শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিলেন—আমি আমাদের টাকায় পদ্মা সেতু করব। সেদিন আমাদের অনেক সহকর্মী সমালোচনা করেছিলেন, বিশ্বব্যাংক যদি টাকা না দেয় আমাদের কি এমন টাকা আছে পদ্মা সেতু করার মতো? আমাকে উদ্দেশ্য করে কত কথাই না কতজনে বলেছে। আজ আমরা পদ্মা সেতু সমাপনী অনুষ্ঠান করছি।

নিজের টাকায় পদ্মা সেতু বাস্তবায়নের জন্য ওবায়দুল কাদের প্রধামনন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। এই প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কী কী প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে, তা তুলে ধরেন তিনি। প্রতিটি পদক্ষেপে দলের সভাপতি ও সরকারপ্রধান শেখ হাসিনার সহযোগিতা পেয়েছেন বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের জানান, এই পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে করার দাবি উঠেছিল সংসদে। অনেকেই দাবি তুলেছিলেন। শেখ রেহানাও দাবি করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন, পদ্মা সেতু হবে পদ্মা নদীর নামে। আমার নামে কোনোভাবেই হতে দেব না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com