1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২২

  • আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪, ৩.৫৩ পিএম
  • ১৭৩ Time View

রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির জনসংযোগ শাখা থেকে আজ বুধবার (২৬ জুন) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ছয়টা থেকে পরের ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের হেফাজত থেকে এক হাজার ৫৩৫ পিস ইয়াবা, ৬২ দশমিক ৫ গ্রাম হেরোইন, এক কেজি ৬০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com