1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

তীব্র তাপদাহে দিল্লিতে আট দিনে ১৯২ প্রাণহানি

  • আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪, ১১.২৭ এএম
  • ১৭১ Time View

ভয়াবহ তাপদাহের কবলে ভারতের রাজধানী দিল্লি। গত আট দিনে সেখানে ১৯২ জন প্রাণ হারিয়েছেন। গত ১১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

চাঞ্চল্যকর এমন তথ্য দিয়েছে, এনজিও ফর হললিস্টিক ডেভেলপমেন্ট। তাদের রিপোর্টে বলা হয়, এখন পর্যন্ত এটাই সর্বাধিক মৃত্যুর রেকর্ড। গত ৭১ ঘণ্টায় সেখানে পাঁচজনের মৃত্যু হয়েছে।

এদিকে এখনও দিল্লিতে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সরকারি হাসপাতালগুলোতে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছেন। গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি যারা তাদের প্রতি বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে। আপাতত হিটস্ট্রোকের রোগীদেরই অগ্রাধিকার দিতে বলেছে দেশটির সরকার।

স্বাস্থ্য বিভাগ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নয়ডায় হিট স্ট্রোকের কারণে গত ২৪ ঘণ্টায় ১৪ জনেরও বেশি লোক মারা গেছেন।

এনজিও ফর হললিস্টিক ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক সুনীল কুমার আলেদিয়া বলেন, ১১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত চরম তাপপ্রবাহের কারণে দিল্লিতে ১৯২ জন মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

এনজিওর একটি সমীক্ষায় বলা হয়েছে, তাপপ্রবাহের কারণে মারা যাওয়া মানুষের দাবিহীন মৃতদেহের ৮০ শতাংশই গৃহহীন মানুষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com