1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Title :
সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এম নূরুল আলম এফসিএস-এর বই ‘গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স’-এর মোড়ক উন্মোচন জীবননগরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী নির্যাতনের অভিযোগ, গর্ভেই মারা গেল ৭ মাসের সন্তান আধুনিক নগর শাসনের সংকট: মশা নিয়ন্ত্রণে কাঠামোগত ব্যর্থতা, জবাবদিহির ঘাটতি ও অনিবার্য সংস্কারের প্রশ্ন হামদর্দের কনজ্যুমার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অতিরিক্ত পুলিশ সুপার-সহ ৯ কর্মকর্তার বদলির আদেশ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৬৫ বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি, গ্রাহক পর্যায়ে বৃদ্ধি ১৬.৬৮ শতাংশ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইয়াকিন পলিমার

অপরাধীদের কোন ছাড় নেই, মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরা: মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু

  • আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৭.৪৩ পিএম
  • ৬৮ Time View

শাকিল আহম্মেদ, স্টাফ রিপোর্টার: আমি এমপি হলে মানুষের শান্তি শৃঙ্খলা ও জানমালের নিরাপত্তার লক্ষ্যে কোন অপরাধীদের ছাড় দেওয়া হবে না। সকলে মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরা বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের বিএনপি মনোনীত পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

 মঙ্গলবার (১১) নভেম্বর দুপুরে রাজধানীর গুলশানের বাড়িতে রুপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এ মন্তব্য করেন।

এ সময় মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু আরো বলেন, গত ১৭ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে সঠিকটা লিখতে পারেনি। নানাভাবে সাংবাদিকদের নির্যাতন ও হামলা মামলার শিকার হতে হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, রূপগঞ্জ গড়ার লক্ষ্যে সাদাকে সাদা বলবেন কালো কে কালো বলবেন। আমি যদি কোন অপরাধ করি আমার বিরুদ্ধে লেখবেন। কেউ কোন অন্যায় করলে সেটাও লেখবেন। সেটা আমার দলের হোক বা দলের বাইরে হোক। সোজা কথা সন্ত্রাস, মাদক, জমি দখল, চুরি ছিনতাই, ডাকাতিসহ সকল ধরনের অপরাধ মুক্ত রুপগঞ্জ গড়তে চাই। আর জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

মত বিনিময়কালে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, ভোলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, বিএনপি নেতা নুরুন্নবী, মাইটিভি ও যায়যায়দিনের মকবুল হোসেন, বাংলাভিশন ও ইনকিলাবের হাজী খলিল সিকদার, বিটিভির এস এম শাহাদাত, জিটিভির আসিকুর রহমান হান্নান,বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, এশিয়ান টিভি শহিদুল্লাহ গাজী,প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাইফুল ইসলাম,নাগরিক টেলিভিশনের মাহবুব আলম প্রিয়,দৈনিক সোনালী কণ্ঠের মো: রিপন মিয়া,

 নিউজ টোয়েন্টিফোরের  আলম হোসেন, এনটিভির শাকিল আহম্মেদ, দেশ রূপান্তরের আতাউর রহমান সানি,এটিএন নিউজের মোহাম্মদ পারভেজ,দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার  মোঃ শরিফ মিয়া,বঙ্গ টিভির মাহমুদ হাসন নয়ন,কেটিভি বাংলার রাকিব উদ্দিন ফয়সালসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com