বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের প্রস্তাব, অনুমোদন বৃহস্পতিবার আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে বছরজুড়ে, জানাল এনবিআর যুদ্ধবিরতিতে ইতিবাচক ইরান, শর্ত দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগেরহাট-২ আসনের ভোট নিয়ে আদালতের হস্তক্ষেপ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

টেসলায় ইলন মাস্কের বেতন ৫৬ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৭১ Time View

টেসলা কোম্পানির প্রধান নির্বাহী পরিচালক ইলন মাস্কের বেতন প্যাকেজ ৫৬ বিলিয়ন ডলারের। এ কোম্পানির বিনিয়োগকারীদের ভোটাভুটির মাধ্যমে এ পরিমাণ অর্থ নির্ধারিত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, টেসলা কোম্পানির বিনিয়োগকারীরা ৫৬ বিলিয়ন ডলারের বেতন প্যাকেজ অনুমোদন করেছেন। এছাড়াও প্রতিষ্ঠানটির আইনি সদর দফতর যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ডেলওয়্যার থেকে টেক্সাসে সরিয়ে নেওয়ার পক্ষে ভোট দিয়েছেন।

ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বিনিয়োগকারীদের এমন সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চলতি বছরের জানুয়ারি মাসে ডেলওয়্যারের এক আদালত ইলন মাস্কের বেতন-ভাতা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বলে রায় দিয়েছিলেন। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদকে ইলনের সঙ্গে নতুন চুক্তি করার আদেশ দেন আদালত।

আদালতের এমন রায়ে ইলন মাস্ক জানিয়েছিলেন, তিনি প্রত্যাশিত বেতন না পেলে টেসলা ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যাবেন। তবে ইলনকে টেসলার সাফল্যের চাবিকাঠি হিসেবে দেখা হলেও সম্প্রতি প্রতিষ্ঠানটির বিক্রি ও মুনাফা হ্রাস পেয়েছে।

তবে বিনিয়োগকারীদের ইলন মাস্কের বেতন এবং আইনি সদর দফতর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পরও তাকে আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। কারণ ইলনের ৫৬ বিলিয়নের বেতন প্যাকেজে রাজি হলেও ডেলওয়্যারের আদালত তা অনুমোদন দেবেন কি না এখনও স্পষ্ট নয়। নতুন এ ভোটাভুটির ওপরও আবার মামলা হতে পারে।

ইউসি বার্কলের আইনের অধ্যাপক অ্যাডাম বাদাওয়ি বলেন, ‘শেয়ারহোল্ডাররা পুরানো প্যাকেজটি অনুমোদন করলেও ডেলাওয়্যার আদালত সেই ভোটকে কার্যকর হতে দেবে কি না তা স্পষ্ট নয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS