1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

নিরাপত্তায় সশস্ত্র প্রহরী বাড়ানোর নির্দেশ

  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪, ১০.৪৪ পিএম
  • ২১৪ Time View

ব্যাংকের নিরাপত্তার জন্য অধিক সংখ্যক সশস্ত্র নিরাপত্তা প্রহরী নিয়োজিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সশস্ত্র নিরাপত্তা প্রহরীদের অস্ত্র চালানোর পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়ার কথাও বলা হয়েছে।

সোমবার (৩ জুন) বাংলাদেশ ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে ব্যাংকগুলোর প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনায় বলা হয়, সব তফসিলি ব্যাংকের ব্যবসা কেন্দ্রসমূহের নিরাপত্তা নিশ্চিতে ব্যাংক শাখার প্রবেশপথে, শাখার অভ্যন্তরে, শাখার বাহিরে চতুর্দিকে এবং সব ধরনের আইটি রুমে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি বা আইপি ক্যামেরা বা স্পাই ক্যামেরা স্থাপন করতে হবে।

‘সিসিটিভি বা স্পাই ক্যামেরাগুলো ব্যাংকের সেন্ট্রাল ইনফরমেশন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত রাখা, সার্বক্ষণিক সচল রাখাসহ মনিটরিং-এর আওতায় আনা এবং ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ যাতে নিকটস্থ থানা পেতে পারে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থার কথা বলা হয়েছে।’

নির্দেশনায় বলা হয়, ব্যাংকের নিরাপত্তার জন্য পর্যাপ্ত বা অধিক সংখ্যক সশস্ত্র নিরাপত্তা প্রহরী নিয়োজিত করতে হবে এবং সশস্ত্র নিরাপত্তা প্রহরীদের অস্ত্র চালানোর পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করত হবে। যদিও কিছু কিছু ব্যাংক তাদের ব্যবসা কেন্দ্রসমূহের নিরাপত্তা নিশ্চিতে উপরোল্লিখিত নির্দেশনাসমূহ যথাযথভাবে পরিপালন করছে বলেও উল্লেখ করা হয় নির্দেশনায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com