1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

তীব্র তাপপ্রবাহের মধ্যে লোডশেডিং, পাকিস্তানে বিক্ষোভ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১২.৩৯ পিএম
  • ১২৫ Time View

পাকিস্তানে তীব্র তাপপ্রবাহের মধ্যে লোডশেডিং বেড়েছে ব্যাপকভাবে। এমন পরিস্থিতিতে দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে নাগরিকরা।

দীর্ঘ লোডশেডিংয়ের কারণে জীবন দুর্বিষহ হয়ে পড়ায় গত কয়েকদিন ধরে করাচি ও পেশোয়ারসহ অসংখ্য শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সম্প্রতি পাকিস্তানে তাপপ্রবাহ বেড়েছে ও এ ধরনের আবহাওয়া আরও কিছুদিন থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

করাচিতে গোলিমারের বাসিন্দারা দুই ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। যদিও পরে সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়।

খাইবার জেলার ল্যান্ডি কোটালে লোডশেডিংয়ের কারণে বিপর্যস্ত নাগরিকরা একটি গ্রিড স্টেশনে হামলা চালায়। বিক্ষুব্ধ জনতা গ্রিড স্টেশনে ঢুকে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় বিক্ষোভকারীরা ২০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা লোডশেডিং বন্ধের দাবি জানান।

গিলগিট-বালতিস্তানের চিলাস এলাকায় অঘোষিত লোডশেডিংয়ের কারণে সেখানের বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ হয়েছে। এমন পরিস্থিতিতে সেখানের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ধর্মঘট পালন করছে।

তাছাড়া বেলুচিস্তানের নাসিরাবাদ এলাকায় নাগরিকরা ১২ ঘণ্টা লোডশেডিংয়ের বিরুদ্ধে রাস্তায় নামে। সেখানে নাগরিকরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও হাইওয়ে অবরোধ করে।

-জিও নিউজ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com