1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Title :
উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

সাংবাদিকের ওপর হামলা: ইউপি চেয়ারম্যান কারাগারে

  • আপডেট : রবিবার, ১২ মে, ২০২৪, ১০.৫৭ পিএম
  • ১৭৩ Time View

সুনামগঞ্জের দিরাই উপজেলায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি উপজেলার সরমঙ্গল ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ওরফে জুয়েলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোবার তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক সিবেন্দ্র দাস জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৪ সেপ্টেম্বর দিরাই পৌর শহরের আরামবাগ এলাকায় ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফ ও তাঁর ভাই হামলার শিকার হন। ওই এলাকায় জাকারিয়া ও ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পাশাপাশি বসবাস করেন। দুই পক্ষের গ্রামের বাড়ি সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে। তারা একে-অপরের আত্মীয়। ওই দিনের হামলায় জাকারিয়া ও তাঁর ভাই আহত হন। এরপর জাকারিয়া বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে দিরাই থানায় একটি মামলা করেন। এই মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন মোয়াজ্জেম। 

ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম আজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (দিরাই) হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক ইসরাত জাহান শুনানি শেষে মোয়াজ্জেমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com