1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Title :
ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

আবারও রাশিয়ার প্রধানমন্ত্রী মিশুস্তিন

  • আপডেট : শুক্রবার, ১০ মে, ২০২৪, ১০.২২ পিএম
  • ২০১ Time View

নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে- এ নিয়ে কয়েক সপ্তাহের জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও প্রধানমন্ত্রী হিসেবে মিখাইল মিশুসটিনকে নিয়োগ দিয়েছেন। খবর এএফপির।

গত মার্চ মাসে বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট পুতিন পুনরায় নির্বাচিত হওয়ার পর এখন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য তাকে  নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করতে হবে অথবা পুনরায় মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দিতে হবে।

আজ শুক্রবার (১০ মে) মিশুসটিনকে নিয়োগ দেওয়ার পর প্রেসিডেন্ট পুতিন তাকে বলেন, ‘কঠিন সময়ে আমরা একসঙ্গে অনেকি কিছু করেছি, আর আমার মনে হয় আমাদের একসঙ্গে চলাই সঠিক হবে। আমি মনে করি আমরা ঠিক পথেই আছি।’

এর আগে রাশিয়ার কর বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী মিশুসটিন ২০২০ সালে প্রথম নিয়োগ পান। রাজনৈতিক নীতি বাস্তবায়নে পাকা আমলা হিসেবে তার বেশ সুনাম রয়েছে।

মিখাইল মিশুসটিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করার পর এখন ধরে নেওয়া হচ্ছে সামনের সপ্তাহগুলোতে সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রীদের নামও একে একে ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com