1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৫৫

  • আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২.১২ পিএম
  • ১৯০ Time View

তানজানিয়ায় কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে ১৫৫ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন ২৩৬ জন। দেশটির প্রধানমন্ত্রী এমনটি জানিয়েছেন। পূর্ব আফ্রিকাজুড়ে এখনো প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া পার্লামেন্টকে বলেন, এল নিনো চলমান বর্ষার পরিস্থিতি খারাপ করে তুলেছে। এতে বন্যা হচ্ছে, সড়ক, সেতু ও রেললাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বৃহস্পতিবার তিনি বলেন, ভারী এল নিনো বৃষ্টি, ঝোড়ো হাওয়া, বন্যা ও ভূমিধসের ঘটনা দেশের বিভিন্ন অঞ্চলে ঘটছে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

এল নিনো হলো প্রাকৃতিকভাবে সৃষ্ট জলবায়ুর একটি ধরন যা সাধারণত বিশ্বব্যাপী তাপবৃদ্ধির সঙ্গে খরা ও ভারী বৃষ্টিপাতের সঙ্গে সম্পর্কিত।

কাসিম মাজালিওয়া বলেন, পরিবেশের অবনতির কারণে বৃষ্টির এমন বিধ্বংসী প্রভাব দেখা দিয়েছে। তিনি বন উজাড়, টেকসই চাষাবাদের অনুশীলন এবং অনিয়ন্ত্রিত গবাদি পশু চারণকে এ দুর্যোগের জন্য দায়ী করেন।

দুই লাখেরও বেশি মানুষ এবং ৫১ হাজার পরিবার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বন্যা কবলিত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং জরুরি পরিষেবাগুলো বন্যার পানি থেকে মানুষকে উদ্ধার করছে।

-আল জাজিরা

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com