1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

কুড়িগ্রামে ৬ টি চোরাই বাইসাইকেলসহ দুই চোর আটক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ২.০০ পিএম
  • ২৮৯ Time View

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের হিঙ্গনরায় গোরস্থান পাড়ার মোঃ বাবু মিয়া এর মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী মোছাঃ সৃতি আক্তার (১৪) একটি বাইসাইকেল দিয়ে স্কুলে যাতায়াতসহ প্রজনীয় কাজকর্ম করে, গত ২২ এপ্রিল ২০২৪ দুপুর আনুমানিক ১২.০০ ঘটিকার সময় গরুর খাবার আনার জন্য মিস্ত্রিপাড়া এলাকা গেলে উক্ত স্থান থেকে মেয়েটির সাইকেলটি চুরি হয়ে যায়।

উক্ত বিষয়ে কুড়িগ্রাম থানায় একটি মামলা রুজু করা হলে কুড়িগ্রাম থানার একটি চৌকস টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের সিসি ফুটেজ সংগ্রহ করে আসামী সনাক্ত করে এবং চুরির সাথে জড়িত মূলহোতা কুড়িগ্রাম থানাধীন পলাশবাড়ী আমবাড়ী এলাকার মোঃ রানা মিয়া (২৮) কে গ্রেফতার করে ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামী শিবরাম সর্দারপাড়া এলাকার মোঃ দুলু মিয়া (৪০) কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে এবং তার বসতবাড়ীর টিনসেড ঘর হতে বাদীর চুরি হওয়া বাইসাকেলসহ আরও ০৬ টি বাইসাইকেল উদ্ধার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত ২ জন আসামী কুড়িগ্রাম থানা এলাকার অভ্যাসগত চোর। তাদের চোরাই মালামালসহ গ্রেফতার করেছে কুড়িগ্রাম থানা পুলিশ। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com