1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

ইউক্রেনকে ৬২ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

  • আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১.১৭ এএম
  • ১৯৪ Time View

রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে ইউক্রেনকে ৬২ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে যু্ক্তরাজ্য। মঙ্গলবার (২৩ এপ্রিল) ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ ঘোষণা দিয়েছেন।

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ৬২ কোটি ডলারের এ সহায়তা প্যাকেজের আওতায় ৪০০টি যানবাহন, ৬০টি নৌকা, এক হাজার ৬০০টি গোলাবারুদ এবং ৪০ লাখ রাউন্ড গোলাবারুদ রয়েছে।

ব্রিটিশ সরকার জানায়, সামরিক সহায়তার এই চালানটিতে ব্রিটিশ স্টর্ম শ্যাডো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও থাকবে। এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল)। এটি রুশ লক্ষ্যবস্তুতে কার্যকরভাবে আঘাত করতে সক্ষম।

নতুন এ সহায়তা প্যাকেজ ঘোষণার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

প্যাকেজটি নিশ্চিত করার বিষয়ে মঙ্গলবার সকালে জেলেনস্কির সঙ্গে কথা বলেছিলেন সুনাক। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, এদিন বিকেলে ওয়ারশ সফরের সময় পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক এবং ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে দেখা করার পর এই প্যাকেজটি ঘোষণা করবেন।

এর আগে, শনিবার (২০ এপ্রিল) মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ইউক্রেনের জন্য বহুল প্রতীক্ষিত ৬১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বিল পাস হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com