1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

ভৈরবে নদী থেকে বালু উত্তোলনের সময় ৩ জন আটক

  • আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০.০০ পিএম
  • ৩৭১ Time View

ভৈরব (কিশোরগঞ্জ)প্রতিনিধি: বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রকাশের পর নদী থেকে একটি বাংলা ড্রেজার জব্দসহ ৩ জনকে আটক করেছে ভৈরব নৌথানা পুলিশ।

আজ মঙ্গলবার বিকাল আনুমানিক সাড়ে ৩ টার সময় আগানগর গ্রামের পুর্বপাশে শীতল পাটি নদী থেকে ড্রেজারটি জব্দসহ ড্রেজার মালিক দেলায়ার হোসেন, লেবার সাহাদাৎহোসেন ও সুজন মিয়াকে আটক করা হয়। তথ্যের ভিত্তিতে ভৈরব নৌ ফাঁড়ির ইচার্জ মনিরুজ্জামান মনিরের নেতৃত্তে এ অভিযান চালানো হয়।

জানা যায়, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে শীতল পাটি নদী থেকে অবৈধ ভাবে বাংলা ড্রেজার দিয়ে একটি প্রভাবশালী মহল বালু উত্তোলন করছে। এমন সংবাদের ভিত্তিতে নৌ ফাঁড়ির পুলিশ  নদীতে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে উল্লেখিত ড্রেজার মালিকসহ তিন জনকে আটক করেন। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত বাংলা ড্রেজারটিও জব্দকরা হয়।

নৌ ফাঁড়ির অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন, ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে নদীতে অভিযান চালিয়ে তিনজনকে আটক সহ ড্রেজারটিও জব্দ করা হয়েছে। এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন। অবৈধ ভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ভৈরবে শীতলপাটি নদী থেকে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে বাংলা ড্রেজারে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে গতকাল সোমবার এমন একটি সংবাদ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে প্রচার হয়। সংবাদ প্রকাশের জের ধরে আজ মঙ্গলবার বিকালে ওই নদী থেকে একটি ড্রেজার জব্দসহ তিন জনকে আটক করে ভৈরব নৌ থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com