1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ট্রাস্ট ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওয়ান ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এবি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মিডল্যান্ড ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ভৈরবে মানবপাচার মামলায় গণ অধিকার পরিষদ নেতা সামছুল মামুন গ্রেফতার ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গুলিস্তানে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৫.৩৬ পিএম
  • ১৯২ Time View

রাজধানীর গুলিস্তানে রাস্তায় আলমগীর শিকদার (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আনোয়ার হোসেন জানান, ওই ব্যক্তি বাসে করে হানিফ ফ্লাইওভার ব্রিজ দিয়ে গুলিস্তান নামেন। ফ্লাইওভারটির গুলিস্তান টোল প্লাজার সামনে নেমে সেখান থেকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন হঠাৎ অসুস্থ পড়ে রাস্তায় পড়ে যান। দেখতে পেয়ে প্রথমে তার মাথায় পানি ঢালা হয়। তবে অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরই চিকিৎসক তাকে মৃত বলে জানান।

খবর পেয়ে ঘটনাটি তদন্তে হাসপাতালে আসেন ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম। তিনি জানান, দুই পথচারী ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের মাধ্যমে ঘটনা সম্পর্কে কিছুটা জানা গেছে। এ ছাড়া চিকিৎসকদের সঙ্গেও কথা হয়েছে। সব মিলিয়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তার পকেটে থাকা এনআইডি কার্ড ও বিভিন্ন ফোন নম্বরের সূত্র ধরে তার নাম পরিচয় জানা গেছে এবং পরবর্তীতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এদিকে মৃত আলমগীর শিকদারের বন্ধু আব্বাস মোল্লা জানান, আলমগীর পরিবার নিয়ে থাকেন যাত্রাবাড়ী কাজলা পেট্রোল পাম্পের পেছনে। মিরপুরে একটি ছাপাখানায় চাকরি করতেন তিনি। সকালে বাসা থেকে বের হয়েছিলেন মিরপুরে যাওয়ার জন্য। পরবর্তীতে ফোনের মাধ্যমে তার মৃত্যুর খবর শুনতে পান তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com