1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

উপজেলা নির্বাচনে কারো পক্ষে নন, নাজমুল হাসান পাপন

  • আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ১০.৫৮ এএম
  • ৩৮৯ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: দলীয় সিদ্ধান্তে অটল থেকে উপজেলা পরিষদ নির্বাচনে কারো পক্ষে কাজ করবেন না বলে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক আলোচনা সভায় নেতা কর্মীদের জানান বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপন। 

তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোনো প্রকার অবৈধ হস্তক্ষেপ এবং নির্বাচনের নিরপেক্ষতা বিনষ্ট করার কর্মকাণ্ডে জড়িত না থাকার জন্য মন্ত্রীসহ দলীয় এমপি ও নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এ সিদ্ধান্তকে তিনি মেনেই ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে কারো পক্ষে অংশ গ্রহণ করবেন না। প্রার্থীরা তাদের জনপ্রিয়তা ও দক্ষতা দিয়ে ভোটের মাধ্যমে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনের মত এবারও উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচন হবে।

আজ রবিবার (২১ এপ্রিল) দুপুরে নাজমুল হাসান পাপনের ভৈরবস্থ বাসভবনে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশ গ্রহণ করেন বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপন।

উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুর সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতোখার হোসেন বেনু,

উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, সাবেক প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সুলাইমান, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি অহিদ মিয়া, তালাওয়াত হোসেন ভাবলা, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আআহমেদ সৌরভ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com