1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৬.১ শতাংশ

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ১০.০৪ পিএম
  • ২৫৪ Time View

চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাস করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ প্রকাশিত এপ্রিল মাসের ডেভেলপমেন্ট আউটলুকে এডিবি জানিয়েছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ১ শতাংশ।

এর আগে ডিসেম্বর মাসে এডিবি বলেছিল, ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ২ তাংশ। তার আগের পূর্বাভাসে তারা বলেছিল, প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৫ শতাংশ। পরবর্তী অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৬ শতাংশ।

প্রবৃদ্ধির সঙ্গে মূল্যস্ফীতির পূর্বাভাসও দিয়েছে এডিবি।

তারা বলেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের বার্ষিক মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৪ শতাংশে উঠতে পারে। পরের অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ৭ শতাংশে নামতে পারে।

বাংলাদেশের প্রবৃদ্ধি সম্পর্কে এডিবি বলেছে, তৈরি পোশাক খাতের রপ্তানির ওপর ভর করে চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ১ শতাংশ এবং পরের অর্থবছরে তা ৬ দশমিক ৬ শতাংশে উঠতে পারে। এডিবি মনে করে, মূল্যস্ফীতির হার কমলে ব্যক্তিপর্যায়ের ভোগ বাড়বে।

এছাড়া জ্বালানি ও রেল খাতে বড় বড় অবকাঠামোগত প্রকল্পের কারণে সরকারি বিনিয়োগ বাড়বে। সরকারের কৃচ্ছ্রসাধন নীতি ও প্রণোদনা কম থাকা সত্ত্বেও এসব কারণে ব্যক্তিপর্যায়ে ভোগ বাড়বে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com