1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Title :
শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে টাঙ্গাইলে নবান্নের আমেজ; সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো

১৯২ রানে হারল বাংলাদেশ

  • আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ২.০২ পিএম
  • ২২২ Time View

মেহেদী হাসান মিরাজের একার লড়াইয়ে পরাজয়ের ব্যবধান কিছুটা কমাতে পেরেছে বাংলাদেশ। তবে বড় হার এড়াতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। সিলেট টেস্টে বড় হারের পর চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ হেরেছে ১৯২ রানে। ১১০ বলে ৮১ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন মিরাজ।

সাত উইকেটে ২৬৮ রান নিয়ে শেষদিন শুরু করেছিল বাংলাদেশ। ইতিবাচকভাবেই খেলে যাচ্ছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মিরাজ এবং তাইজুল ইসলাম। আগের দিন ৪৪ রানে অপরাজিত থাকা মিরাজ হাফ সেঞ্চুরি পেতে বেশিক্ষণ সময় নিলেন।

দিনের পঞ্চম ওভারে কামিন্দু মেন্ডিসের বলে দারুণ একটি ড্রাইভে চার মেরে হাফ সেঞ্চুরি স্পর্শ করেন এই অলরাউন্ডার। টেস্ট ক্যারিয়ারে এটি মিরাজের ষষ্ঠ হাফ সেঞ্চুরি। এর সঙ্গে সেঞ্চুরি আছে একটি। ধীরে ধীরে জমতে থাকা এই দুজনের জুটি ভাঙেন কামিন্দু মেন্ডিস। শেষ দিনে আক্রমণে এসে প্রথম ওভারেই তাইজুলকে ফেরান তিনি। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি দূর থেকেই খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তাইজুল, যা লুফে নেন নিশান মাদুশকা।

ফলে ২৮ বলে ১৪ রান করে ফিরে যেতে হয় তাইজুলকে। তার বিদায়ে ভাঙে ৩৮ রানের অষ্টম উইকেট জুটি। তারপর হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে দলীয় ৩০০ পার করে বাংলাদেশ। দুজনের জুটিতে আসে ৩১ রান। এই জুটি ভাঙেন লাহিরু কুমারা। তার বাউন্সার সামলাতে না পেরে সিলি মিড অনে ক্যাচ তোলেন হাসান মাহমুদ। এই ক্যাচটি নেন নিশান মাদুশকা। হাসান ফিরেন ২৫ বলে ৬ রান করে। তারপর কুমারার বলে খালেদ বোল্ড হলে বাংলাদেশের ইনিংস শেষ হয় ৩১৮ রানে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com