1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

আইপিএলের সূচিতে পরিবর্তন

  • আপডেট : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ৬.১০ পিএম
  • ২০১ Time View

গেল ওয়ানডে বিশ্বকাপ ম্যাচে সূচিতে পরিবর্তন দেখা গিয়েছিলো। এবার চলমান আইপিএলের দুইটি ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে আইপিএল কর্তৃপক্ষ।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচ হওয়ার কথা ছিল আগামী ১৭ এপ্রিল। সেটি একদিন এগিয়ে ১৬ এপ্রিল করা হয়েছে। এছাড়া আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচও একদিন এগিয়ে আনা হয়েছে ১৭ এপ্রিল। তবে ওই বিবৃতিতে ম্যাচ দুটির সূচি পরিবর্তনের কারণ জানায়নি আইপিএল কর্তৃপক্ষ।

১৭ এপ্রিল কলকাতার ম্যাচটি আয়োজন করতে আপত্তি জানিয়েছে পুলিশ। কলকাতার পুলিশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে (সিএবি) এক চিঠি লিখে জানায়, ওই ম্যাচের দিন হিন্দু ধর্মাবলম্বীদের রামনবমী রয়েছে এবং নির্বাচনের জন্য অন্য রাজ্যে পুলিশ পাঠানো হয়েছে, তাই ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশের জোগান দেয়া সম্ভব নয়।

বোর্ডের এক কর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে জানায়, ‘সিএবি আমাদের অনুরোধ করেছে ম্যাচের দিন বদলানোর জন্য। সিএবি চাইছে ম্যাচটি এক দিন আগে ১৬ এপ্রিল বা এক দিন পরে ১৭ এপ্রিল আয়োজন করতে। সেই দাবি মেনে নেয়া হল।’

তবে এর আগে যখন আইপিএলের ম্যাচসূচি ঘোষণা করা হয়েছিল, এর পরই টিকিট বিক্রি হয়ে যায়। কিন্তু টিকিটের বিষয়টি নিয়ে নতুন করে কিছু বলেনি টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

ভারতে সূচি পরিবর্তনের ঘটনা নতুন নয়। গত ওয়ানডে বিশ্বকাপেও কালিপূজার কারণে কলকাতায় নির্ধারিত ইংল্যান্ড-পাকিস্তানের ম্যাচ একদিন এগিয়ে আনা হয়েছিল। নবরাত্রির কারণে আহমেদাবাদ পুলিশের অনুরোধে পরিবর্তন করা হয় ভারত-পাকিস্তানের ম্যাচটিও। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com