1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Title :
তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা টাকার বিপরীতে বাড়ল অধিকাংশ বৈদেশিক মুদ্রার বিনিময় হার ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে চায় বাংলাদেশ ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি

গাড়িতে উঠলেই বমি পায়? জেনে নিন সমাধান

  • আপডেট : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ২.১০ পিএম
  • ২৮৭ Time View

ঈদযাত্রা শুরু হতে আর খুব বাকী নেই। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে দুই-একদিন পরই সবাই ছুটবেন নিজ নিজ নাড়ির টানে। ঈদযাত্রায় কেউ ব্যবহার করবেন গাড়ি, কেউ বাস কেউ ট্রেন কেউ বা অন্য কোনো বাহন। কিন্তু অনেকেরই গাড়িতে চড়লেই মাথা ঘুরে, বমি পায়। কেউ আবার যাত্রাপথের পুরোটাই বমি করতে থাকেন। পরে গন্তব্যস্থলে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।

চিকিৎসকরা বলছেন, শরীরের বিভিন্ন অঙ্গ বিভিন্ন রকম ভাবে গতি অনুভব করে। সেই সব অঙ্গ থেকে সঙ্কেত সরাসরি পৌঁছে যায় মস্তিষ্কে। বিভিন্ন দিক থেকে আসা আলাদা, আলাদা সঙ্কেত গ্রহণ করে মস্তিষ্কের স্নায়ুও ধাঁধায় পড়ে যায়। কী করতে হবে বুঝে উঠতে পারে না। তখনই মাথা ঘোরা, গা গোলানো, বমি বমি ভাব দেখা দেয়।

যাদের মোশন সিকনেস আছে তারা গাড়িতে ওঠার আগে কিছু বিষয় মাথায় রাখতে পারেন। যেমন-

১. চলন্ত বাসে উঠে বই পড়বেন না বা মোবাইলে কোনও লেখা পড়বেন না।

২. বাস বা গাড়িতে উঠে সব সময়ে সামনের সিটে বসার চেষ্টা করুন। পিছনের দিকে না বসাই ভালো। কারণ ঝাঁকুনি লেগে অবস্থা আরও খারাপ হতে পারে।

৩. বমি পেলে বা অন্য কোনও শারীরিক সমস্যা দেখা দিলে এসি বন্ধ করে গাড়ির জানলা খুলে দিন। বাইরের হাওয়া আপনাকে সতেজ রাখবে।

৪. ভ্রমণের সময় সঙ্গে রাখতে পারেন জোয়ান, লেবুর পাতা। এগুলি সাময়িভাবে আপনাকে স্বস্তি দেবে।

৫. যে দিকে গাড়ি চলছে সে দিকে মুখ করে বসুন।

৬. ভ্রমণের আগে ভরপেট খাওয়া এড়িয়ে চলুন । হালকা ধরনের খাবার খান। ভুলেও খালি পেটে গাড়িতে উঠবেন না।

৭. আজকাল ভ্রমণকালীন বমি এড়াতে নানা ধরনের ওষুধ পাওয়া যায়। ভ্রমণের আগে এমন ওষুধ খেয়ে নিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com