1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের বড় জয়

  • আপডেট : রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ১১.০৩ এএম
  • ১৯২ Time View

সৌদি প্রো লিগের খেলায় ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে আল তাইকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর।

গতকাল শনিবার রাতে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল তিনটি করেন রোনালদো। ৬৪, ৬৭ ও ৮৭ মিনিটে গোল করেন পর্তুগালের এই তারকা ফুটবলার। ক্যারিয়ারে এটি রোনালদোর ৬৪তম হ্যাটট্রিক।

২০২২ সালের ডিসেম্বরে আল নাসরে যোগ দেওয়ার পর লিগে এখন পর্যন্ত ২৬ গোল করেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা রোনালদো।

গোলবন্যার এই ম্যাচে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল আল নাসর। নাসরের হয়ে গোল দুটি করেন ওটাভিও (২০ মিনিটে) আর আব্দুল রহমান গারিব (৪৫+৭ মিনিটে)। বাকি কাজ দ্বিতীয়ার্ধে একাই সেরে নেন রোনালদো।

ম্যাচের ৩৬ মিনিটে ভিরগিল মিসিদজান লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আল তাই। ফলে রোনালদোদের জন্য গোল করা সহজ হয়ে যায়। আর সেই সুযোগ পুরোপুুরি লুপে নেয় আল নাসর। একের পর এক গোল করে সফরকারীদের জাল ছিন্নভিন্ন করেন।

লালকার্ড দেখার আগে মিসিদজানের কাছ থেকেই একমাত্র গোলটি পায় আল তাই।

বড় জয় পেলেও এখনও সৌদি প্রো লিগের টেবিলের দ্বিতীয়স্থানেই রয়ে গেছে আল নাসর। ২৫ ম্যাচে রোনালদোর দলের পয়েন্ট ৫৯। আর ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল হিলাল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com