1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দলনেতাসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার

  • আপডেট : শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৪.৩৮ পিএম
  • ২৭৬ Time View

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের লিডার হাসিবুলসহ বাহিনীর সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: হাসিবুল হোসেন, রকি, ইমন, জুয়েল, তানভির, হৃদয় ও নাঈম। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করা ৪টি চাকু জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম জে সোহেল।

তিনি জানান, কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজারঘাটের বেড়িবাঁধ এলাকায় একাধিক অভিযান চালানো হয়। এ সময় কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা রাজধানীর কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, পাড়া-মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com