1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শাকিব খানের জন্মদিন আজ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১১.২১ এএম
  • ৩৩৮ Time View

কাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের জন্মদিন আজ বৃহস্পতিবার (২৮ মার্চ)। দুই দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমার দর্শকদের মন জয় করে চলেছেন এ অভিনেতা। একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিয়ে চলেছেন তিনি।

শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী ও মা গৃহিণী। এক ভাই ও এক বোন। তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। ১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালি জগতে পা রাখেন শাকিব খান। তবে, দর্শকের মনে ‘কিং খান’ হিসেবে রাজত্ব পান ২০০৭ সাল থেকে। 

শাকিব খান তার দক্ষ অভিনয়গুণে এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শাকিব খানের জনপ্রিয়তা এখন শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, দক্ষ অভিনয়শৈলী দিয়ে টালিউড, বলিউডেও দর্শকের মনে জায়গা করে নিয়েছেন সুপারস্টার। অভিনয়জীবনে সাফল্য ধরা দিলেও ব্যক্তি জীবনে কিছুটা সমালোচিত শাকিব খান। ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে দাম্পত্য সম্পর্কে জড়ালেও শেষ পর্যন্ত কোনো সম্পর্কই টেকেনি তার। অবশ্য সম্পর্ক না টিকলেও বাবা হিসেবে দুই সন্তানকেই ভালোবাসেন তিনি।

শাকিব খানের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- স্বপ্নের বাসর, মুখোশধারী, ও প্রিয়া তুমি কোথায়, প্রাণের মানুষ, সাহসী মানুষ চাই, জানের জান, অনন্ত ভালোবাসা, ঠেকাও মাস্তান, বস্তির রানী সুরিয়া, খুনি শিকদার, সুভা, বাঁধা, পিতার আসন, ডাক্তার বাড়ি, আমার প্রাণের স্বামী, তুই যদি আমার হইতি রে, ১ টাকার বউ, প্রিয়া আমার প্রিয়া, মাই নেম ইজ সুলতান, ডেয়ারিং লাভার, দুই পৃথিবী, আমার স্বপ্ন তুমি, সিটি টেরর প্রভৃতি।

সবশেষ আরশাদ আদনান প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মধ্য দিয়ে একের পর এক রেকর্ড ব্রেক করেছেন এ অভিনেতা। এতে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন শাকিব খান। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খান-ইধিকা ছাড়াও এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী, এল আর খান সীমান্তসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com