1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Title :
বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে চুয়াডাঙ্গায় টেনিস খেলা, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রিজার্ভ নেমেছে ১,৯৯৯ কোটি ডলারে

  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ১১.২৯ এএম
  • ১৭১৬ Time View

আগের সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুসারে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২১ দশমিক ১৫ বিলিয়ন (বিপিএম৬) মার্কিন ডলার বা দুই হাজার ১১৫ কোটি ২৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকুর) ডলারের বিল পরিশোধের পর রিজার্ভ নেমেছে ১৯ দশমিক ৯৯ বিলিয়ন মার্কিন ডলার বা এক হাজার ৯৯৯ কোটি ৭৭ লাখ ৩০ হাজার মার্কিন ডলারে।

বৃহস্পতিবার দিন শেষে এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

রিজার্ভ থেকে একসঙ্গে সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে হয় এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকুর) বিল পরিশোধ বাবদ। দুই মাস পরপর আমদানি বাবদ আকুর সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে লেনদেনের দায় পরিশোধ করতে হয়। এর আগে নভেম্বর ও ডিসেম্বর মাসের বিল পরিশোধ করতে জানুয়ারি মাসে।

সর্বশেষ ১১ মার্চ আগের দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ১ দশমিক ২৯ বিলিয়ন ডলার পরিশোধ করতে হয়। একই সময়ে বিভিন্ন ব্যাংকের কাছে রিজার্ভ থেকে ডলার বিক্রি ও ক্রয় করে। এর ফলে এক সপ্তাহে রিজার্ভ কমে ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার বা ১১৫ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার।

একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়ালো দুই হাজার ৫২৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

এক সপ্তাহে আগে ৭ মার্চ মোট রিজার্ভ ছিল দুই হাজার ৬৩৩ কোটি ৯৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com