1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

আমি, শাহরুখ, সালমান একসঙ্গে একটি ছবি করতে চাই

  • আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ১০.২৩ পিএম
  • ২৩৫ Time View

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের ৫৯তম জন্মদিন ছিল গত ১৪ মার্চ। নিজের জীবনের বিশেষ এই দিনে ভক্তদের সঙ্গে বেশ কিছু সময় কাটিয়েছেন তিনি।

এদিন নিজ প্রোডাকশন হাউজের পেজ থেকে ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন আমির। সেখানে ভক্তদের দারুণ এক সুখবর দেন এই অভিনেতা। জানান, সুপারহিট সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’র সিক্যুয়েল আসছে। 

একই সঙ্গে আমির খান জানান, তিন খান মিলে একসঙ্গে একটি ছবিতে অভিনয় করতে চান। কারণ এখন পর্যন্ত ক্যারিয়ারে তিন খানকে এক সিনেমায় দেখতে পাননি দর্শকরা। যদিও দুই খান একসঙ্গে কাজ করেছেন বেশ কয়েকটি সিনেমায়। তবে পর্দায় তিন খানের দেখা মেলেনি।

এ বিষয়ে আমির বলেন, ‘আমারও মনে হয় এবার আমাদের একসঙ্গে একটি ছবিতে কাজ করা উচিত। আমরা মানে আমি, শাহরুখ এবং সালমান যখন একসঙ্গে থাকি তখন আমরাও আলোচনা করি- আমাদের ক্যারিয়ারে একসঙ্গে একটি ছবিতে কাজ করা উচিত। আমাদের নিজেদের জন্য তো বটেই, দর্শকদের জন্যও। দেখা যাক সেটা কবে বাস্তবায়িত হয়। আশা করব, একটা ভালো স্ক্রিপ্ট পেলেই সেটা নিয়ে কাজ শুরু করব। আমরা তিনজনই একে অন্যের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’

এসময় ‘আন্দাজ আপনা আপনা ২’ ছবি প্রসঙ্গে আমির বলেন, পরিচালক রাজকুমার সন্তোষী বর্তমানে এই কালজয়ী ছবিটির সিক্যুয়েলের স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন। খুব শিগগিরই এই সিনেমাটির দ্বিতীয় ভাগ আসবে।

এদিন আমির খান তার প্রযোজনা সংস্থার কর্মীদের সঙ্গে কেক কাটেন। এসময় তার দ্বিতীয় তথা প্রাক্তন স্ত্রী কিরণ রাও উপস্থিত ছিলেন সেখানে। তবে কেবল কেক কাটা নয়। জন্মদিনেও আমির তার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। আগামীতে মুক্তি পাবে সিতারে জমিন পার। সেই ছবি নিয়েই এখন ব্যস্ত তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com