1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Title :
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

রুহুল আমীন কায়সারের ৪৯ তম মৃত্যুবার্ষিকী

  • আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ৩.১১ পিএম
  • ২৭৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৬ মার্চ রোজ শনিবার বেলা ৩ টায় ৭৮/এ পুরানা পল্টন সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় অফিসে রুহুল আমীন কায়সারের, ৪৯ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোসাদেক হোসেন স্বপন।

আলোচনা করেন হারুনর রশীদ ভূইয়া, মোকাদ্দেম হোসেন, সামছুল আলম জুলফিকার, মোতালেব হোসেন, আশরাফ সরকার, শওকাত হোসেন, বজলুর রহমান বাবলু, এ এ এম ফয়েজ, হারুনুর রশিদ, নুর রহমান জাহাঙ্গীর, আবু সুফিয়ান প্রমুখ।

বক্তরা বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রুহুল আমীন কায়সারের মত সমাজ নিবেদিত মানুষদের আর্দশ অনুসরণ না করা ও তাদের যথার্থ মূল্যায়ন না করার কারণে দেশের রাজনীতিতে দুবৃর্ত্তের অনুপ্রবেশ ঘটেছে।

বক্তারা আরো বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় পুঁজিবাদের সর্বোচ্চ রুপ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জনগণের সম্পদ লুট, স্বেচ্ছাচারিতা, একনায়কতান্ত্রীক শাসন ব্যবস্থা কায়েম, মানবতাবিরোধী আইন কানুন ও কার্যকলাপ সবই সাধারণ মানুষের স্বার্থ বিরোধী কাজ । এর বিরুদ্ধে মেহনতি মানুষকে সচেতন ও সংগঠিত হতে হবে। শোষণ—বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বর্তমানে উন্নয়নের নামে জনগণের সম্পদ হরিলুট, বিদেশে সম্পদ পাচার, বিভিন্ন দেশে বেগম পাড়া তৈরি, ব্যাংক, বীমা ডাকাতি ও ডাকাতিতে সহযোগিতা যা বর্তমান সরকারের মূল নীতি হয়ে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি যা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে ।

নেতৃবৃন্দ বলেন, মেহনতি মানুষকে শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংগঠিত করে অধিকার আদায়ের আন্দোলনে শামিল করতে পারাই হবে রুহুল আমিন কায়সারের মৃত্যুবার্ষিকীর অঙ্গীকার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com