1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Title :
জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০ আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন লভ্যাংশ ঘোষণা করেছে পাওয়ারগ্রিড

বিশেষ অভিযানে ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল (৪৭৮ লিটার) বিদেশী মদসহ একজন কে গ্রেফতার করেছে র‌্যাব-১

  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১.১৯ পিএম
  • ৩০৬ Time View

সুমন শাহ্, বিশেষ প্রতিনিধি (ক্রাইম): র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে মাদকদ্রব্য সহ সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০৮ মার্চ ২০২৬ ইং তারিখ রাত ০০৪৫ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার বনানী থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ বিদেশী মদ নিয়ে গুলশান-১ হতে মহাখালী এলাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে র‌্যাবের আভিযানিক দলটি ডিএমপি ঢাকার বনানী থানাধীন ব্লক -জি, রোড নং-৮, বাসা-১৯, SELTECH Abir Garden ভবনের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে, উক্ত চেকপোস্ট পরিচালনা কালে গুলশান-১ হতে মহাখালীর দিকে আগত একটি পাজেরো গাড়ীকে র‌্যাবের চেকপোস্টকারী দল থামানোর সংকেত দিলে র‍্যাব এর উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি পাজেরো গাড়ী রেখে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক টিমের সহায়তায় মোঃ আল-আমিন (৩০), পিতা-মৃত জিয়াউর রহমান , গ্রাম-শাকতলী , ডাকঘর-পেরিয়াবাজার, থানা- নাঙ্গলকোট , জেলা-কুমিল্লা’কে ৫৩৮ বোতল (৪৭৮ লিটার) বিদেশী মদ ও ০১ টি পাজেরো গাড়ীসহ গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com