1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Title :
এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

৭ কোটি ১০ লাখ ডলার ঋণ দিচ্ছে এডিবি

  • আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ১০.৫৬ এএম
  • ১৯৯ Time View

গ্রামীণপর্যায়ে বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানি সম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশকে ৭ কোটি ১০ লাখ ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার গ্রামীণপর্যায়ে বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানি সম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে ৭১ মিলিয়ন বা ৭ কোটি ১০ লাখ ডলার ঋণ অনুমোদন দেয়া হয়েছে।

এডিবি জানায়, বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকের ভিত্তিতে, জলবায়ু ঝুঁকির দিক থেকে বাংলাদেশের অবস্থান সপ্তম। কার্যকরি অভিযোজন ব্যবস্থা ব্যতীত জলবায়ুর পরিবর্তনশীলতা এবং এর চরম প্রভাবের কারণে, দেশটি ২০৫০ সালের মধ্যে কৃষি মোট দেশজ উৎপাদনের প্রায় ৩০ শতাংশ হারাতে পারে। বিশেষ করে যেসব নারীরা জীবিকা নির্বাহের জন্য জলবায়ু ও সংবেদনশীল কৃষি অনুশীলন এবং প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করেন, তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।

এডিবির সিনিয়র প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ পুষ্কর শ্রীবাস্তব বলেন, প্রকল্পটি এডিবি অর্থায়নকৃত সাউথওয়েস্ট এরিয়া ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রজেক্টের অন্তর্ভুক্ত। এর মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ এলাকায় দারিদ্র্যতা কমানোর পাশাপাশি উত্পাদনশীলতা বাড়াবে। বিশেষ করে নারী ও দুর্বল জনগোষ্ঠীর জন্য টেকসই জীবিকা নিশ্চিতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, প্রকল্পটির মাধ্যমে ৬ লাখের বেশি মানুষ উপকৃত হবে জানিয়ে তিনি আরও বলেন, এই প্রকল্পটি সমন্বিত পানি ব্যবস্থাপনা পরিকল্পনার উন্নয়ন ও প্রসার ঘটাবে। পানি ব্যবস্থাপনা সংস্থাগুলোর জন্য প্রশিক্ষণ কেন্দ্র এবং অন্যান্য সামাজিক পরিকাঠামো নির্মাণ করবে।

এছাড়া প্রকল্পটি বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে, কার্যক্রম তদারকি করতে এবং এসব সংস্থার ক্রিয়াকলাপে জলবায়ু অভিযোজনকে সংহত করতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সক্ষমতাও বাড়াবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com