1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

দুঃসংবাদ দিলেন নুসরাত ফারিয়া

  • আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ১০.২৭ পিএম
  • ২১৮ Time View

রোজার শুরুতেই দুঃসংবাদ দিলেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। তার বাবা মাজহারুল ইসলাম ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন অভিনেত্রী।

পোস্টে নুসরাত ফারিয়া ভক্তদের মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।

অভিনেত্রী লেখেন, ‘আমাদের প্রথম রমজান খুব কঠিন ছিল। শেষ রাতে আমার বাবা ব্রেইন স্ট্রোক করেছেন। তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন। প্লিজ, যদি পারেন আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন।’

এর আগে গত মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই নায়িকা নিজেও। গত ৮ ফেব্রুয়ারি রাতে হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়ার মা পারভিন আক্তার। তিনি বলেন, ফারিয়া বেশ কদিন ধরেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছিলেন। খেতে চাচ্ছিল না, খুব মাথাব্যথা করছিল। বৃহস্পতিবার হঠাৎ করে অচেতন হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে যাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com