1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

রমজানে ত্রাণ বিতরণ করবে আওয়ামী লীগ

  • আপডেট : সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৫.১৭ পিএম
  • ১৪৮ Time View

রমজানে আওয়ামী লীগ কোনো ইফতার পার্টি করবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মানুষের মাঝে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলেও জানান তিনি।

সোমবার (১১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের সম্পাদকমণ্ডলীর সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

রমজানে যারা বাজারে দাম বাড়াবে তাদের বিরুদ্ধে সরকার কঠোর আছে বলে জানান সেতুমন্ত্রী। এ ছাড়া রোজার মাসে সংযম না করে আন্দোলন করলে বিএনপি আরও জনবিচ্ছিন্ন হবে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের এ নেতা।

লন্ডনে পলাতক তারেক রহমানকে ‘দুর্নীতির বরপুত্র’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাকে যতই নেতা বানানোর চেষ্টা করুক জনগণ তাকে নেতা মানবে না। তারেক রহমান যতদিন বিএনপির নেতা হিসেবে থাকবেন ততদিন দলটির অবস্থা আরও খারাপ হবে।

বিএনপির নেতারা জেলে থাকা নিয়ে মিথ্যাচার করছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলটির পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলে বিদেশিদের কাছে নালিশ করে অসম্মানজনক কাজ চালিয়ে যাচ্ছেন তারা। কোনো নিরপরাধ কেউ নিপীড়িত হচ্ছে না। যারা জ্বালাও-পোড়াও করছেন তাদেরকে জনস্বার্থে ছাড়া দেয়া হবে না।

দলটির নেতারা এতকিছুর পরও সুপ্রিম কোর্টের নির্বাচনে দলটির সমর্থিত প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নির্বাচন ব্যবস্থা নিরাপদ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বেশ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৩৩টি নির্বাচন একযোগে হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন সম্পর্কে দেশে- বিদেশে অনেক অপপ্রচার চালানো হয়েছে। তারপরও সাধারণ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনের টার্ন আউট ঈর্ষণীয়। ৬০ শতাংশ ভোটার উপস্থিতি হয়েছেন। তাই নির্বাচনের ওপর মানুষে আগ্রহ হারিয়েছে তার কোনো ভিত্তি নেই। জনগণের আগ্রহ আরও বাড়ছে। প্রধানমন্ত্রীর হাতে নির্বাচন ব্যবস্থা নিরাপদ, স্থানীয় নির্বাচনে তা আবারও প্রমাণ হয়েছে।

‘সারা বিশ্ব প্রধানমন্ত্রীর নেতৃত্ব প্রশংসনীয়। শেখ হাসিনা নিজেই সম্পদ। বাংলাদেশ সুদৃঢ় নেতৃত্বে দাঁড়িয়ে আছে। বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব করি কিন্তু বিদেশিদের কথায় রাজনীতি করি না’, যোগ করেন কাদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com