1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

৮ দিনে রেমিট্যান্স এলো ৫১ কোটি ডলার

  • আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৯.১৮ পিএম
  • ২৭৪ Time View

রোজা শুরুর আগে চলতি মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৫১ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার। সে হিসাবে প্রতিদিন এসেছে ৬ কোটি ৪১ লাখ ১৩ হাজার ৭৫০ ডলার। আট দিনে আসা রেমিট্যান্স বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় পাঁচ হাজার ৬১৬ কোটি ৩৬ লাখ টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে)।

আজ এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসে ৫ কোটি ২৪ লাখ ২০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৭ লাখ ২০ হাজার ডলার। একই সময়ে দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আসা প্রবাসী আয়ের পরিমাণ ৪৪ কোটি ৯০ লাখ ১০ হাজার ডলার। ১৭ লাখ ৬০ হাজার ডলার এসেছে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগের মাস ফেব্রুয়ারিতে গড়ে প্রতি দিন সাত কোটি ৭৩ লাখ ৫৭ হাজার ১৪৩ ডলার দেশে আসে। আগের বছরের মার্চ মাসে প্রতি দিন প্রবাসী আয় এসেছিল ছয় কোটি ৭৬ লাখ ১৫ হাজার ৬৬৬ ডলার। সে হিসাবে মার্চের প্রথম সপ্তাহে প্রবাসী আয়ের গতি কমেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com