1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

লংকাবাংলা ফাইন্যান্সের আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন

  • আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১১.১৬ পিএম
  • ৩০০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ৭ই মার্চ ২০২৪ তারিখে হেড অফিস এবং সকল শাখা সমূহে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন করে।

এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” কে মাথায় রেখে নারীর অধিকার সুনিশ্চিত করতে বৈষম্যমুক্ত বিশ্ব গঠনে নারীর সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিতকরণের মাধ্যমে দেশ ও বিশ্বের প্রযুক্তিগত আর্থ-সামাজিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া ছিলো আলোচনার প্রতিপাদ্য বিষয়।

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব খাজা শাহরিয়ার
সিলেট শাখায় প্রতিষ্ঠানটির নারী কর্মীদের সাথে মত বিনিময় করেন। সমৃদ্ধির পথে নারীর অগ্রযাত্রা, ডিজিটাল দক্ষতার বিকাশ, কর্মক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ও শিখা প্ল্যাটফর্মের কার্যক্রম সম্পর্কে আলোচনার পাশপাশি নারীরা কিভাবে সকল কাজের ক্ষেত্র জয় করে সামনের দিকে এগিয়ে যাবে সে ব্যপারে উদ্বুদ্ধ করার অনুপ্রেরণা যোগান।

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর প্রধান কার্যালয় এবং সকল শাখা সমূহে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের স্বতঃস্ফ‚র্ত উপস্থিতিতে নারী দিবস উদযাপিত হয় এবং নারী সহকর্মীদের অধিকার সচেতন, স্বনির্ভর, সমৃদ্ধশালী ও আত্মপ্রত্যয়ী হওয়ার মাধ্যমে নিজ পরিবার, দেশ ও সমাজের উন্নয়নের পথে সদা অগ্রসর থাকার আহŸান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com