1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

গাইবান্ধার বালাসিঘাটে গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৫.১০ পিএম
  • ২৭০ Time View

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে মাহিব ও নাহিদ নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মরদেহ দুটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

বুধবার (৬ মার্চ) সকালে ব্রহ্মপুত্র নদের বালাসিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মৃত মাহিব ও নাহিদের বাড়ি গাইবান্ধা পৌর শহরের ডেভিড কোম্পানি পাড়ায়। তারা জেলা শহরের আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বুধবার সকালে ব্রহ্মপুত্র নদের বালাসিঘাট এলাকায় শহর থেকে মাহিব, নাহিদসহ ৬ জন শিক্ষার্থী ঘুরতে আসে। ঘোরাঘুরির এক পর্যায়ে সবাই ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। পরে ৪ শিক্ষার্থী তীরে ওঠে এলেও মাহিব ও নাহিদ নিখোঁজ হয়। খবর পেয়ে ফুলছড়ি ফায়ার সার্ভিসের একটি টিম প্রথমে মাহিব ও পরে দুপুর আড়াইটার দিকে নদী থেকে নাহিদের মরদেহ উদ্ধার করে।

ফুলছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ আব্দুল বারী দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোসল করতে নেমে অসাবধানতাবশত তারা দুজন নদীতে ডুবে যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com