1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

আর্থিক প্রতিষ্ঠানে ঋণের সুদহার ১৫ দশমিক ১১ শতাংশ

  • আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৪.৫৮ পিএম
  • ৩১৯ Time View

ট্রেজারি বিলে গড় সুদহার বৃদ্ধি পাওয়ায় ঋণের সুদহারে বড়পরিবর্তন এসেছে। দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) ঋণ ও আমানতের সুদহার নির্ধারণের মার্জিনে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। নতুন সুদ মার্জিন কার্যকর হওয়ার ফলে চলতি মার্চে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণের সর্বোচ্চ সুদহার হবে ১৫ দশমিক ১১ শতাংশ।

নতুন নির্দেশনা অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ বিতরণের ক্ষেত্রে সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল বা স্মার্ট রেটের সঙ্গে সর্বোচ্চ ৫ দশমিক ৫০ শতাংশ মার্জিন যোগ করতে পারবে। আর আমানতের সুদহার নির্ধারণের ক্ষেত্রে মার্জিন হবে স্মার্ট রেটের সঙ্গে সর্বোচ্চ ২ দশমিক ৫০ শতাংশ। এতদিন আর্থিক প্রতিষ্ঠানগুলো এ দুটি ক্ষেত্রে সর্বোচ্চ ৫ দশমিক ৭৫ ও ২ দশমিক ৭৫ শতাংশ মার্জিন যোগ করতে পারত।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা আমলে নিলে চলতি মার্চে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণের সর্বোচ্চ সুদহার হবে ১৫ দশমিক ১১ শতাংশ। আর এ প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ১২ দশমিক ১১ শতাংশ সুদে আমানত সংগ্রহ করতে পারবে। নতুন করে সংগৃহীত আমানত ও বিতরণকৃত ঋণের ক্ষেত্রে এ সুদহার প্রযোজ্য হবে বলে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত বছরের জুলাই থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণের বাজারভিত্তিক সুদহার নির্ধারিত হচ্ছে, যা স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে পরিচিত। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে ঋণের সুদহার বাজারভিত্তিক করা হয়। ডলার সংকট কাটাতে দাতা সংস্থাটির কাছ থেকে ৪৭০ কোটি ডলার ঋণ সহায়তা নিচ্ছে সরকার। এ ঋণপ্রাপ্তির অন্যতম শর্ত হলো ঋণের সুদহারকে বাজারভিত্তিক করা।

নতুন এ পদ্ধতি প্রবর্তনের পর থেকেই দেশে ব্যাংক ঋণের সুদহার বাড়ছে। চলতি মার্চে ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদহার উঠেছে ১৩ দশমিক ১১ শতাংশে।

ব্যাংক ঋণের সুদহার নির্ধারণে প্রতি মাসের শুরুতে সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল বা স্মার্ট রেট ঘোষণা করে আসছে বাংলাদেশ ব্যাংক। ফেব্রুয়ারির শেষ দিন ওই মাসের স্মার্ট রেট ৯ দশমিক ৬১ শতাংশ ঘোষণা করা হয়। এর সঙ্গে ব্যাংকগুলো অতিরিক্ত ৩ দশমিক ৫০ শতাংশ মার্জিন যুক্ত করতে পারবে। সে হিসেবে মার্চে ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদহার হবে ১৩ দশমিক ১১ শতাংশ।

তবে এসএমই ও রিটেইল ঋণের জন্য গ্রাহকদের এর চেয়েও বেশি সুদ গুনতে হবে। মার্চে এ খাতের ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদহার হবে ১৪ দশমিক ১১ শতাংশ। কৃষি ও পল্লী ঋণের ক্ষেত্রে ঋণের সর্বোচ্চ সুদহার ১২ দশমিক ১১ শতাংশ হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com