বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল ক্রিকেট বোর্ডে রদবদল, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ ‘আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয়’—স্পিকার

আবার মেসির সঙ্গে খেলার আশায় নেইমার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৮৫ Time View

এক সময় বার্সেলোনাতে এক সঙ্গে খেলেছেন। এরপর পিএসজিতে মাঠ মাতিয়েছেন নেইমার ও মেসি। তবে এখন এই দুই বন্ধু পৃথিবীর দুই প্রান্তে খেলে। তবে মেসির সঙ্গে আবারও খেলার আগ্রহ প্রকাশ করেছেন নেইমার।

গত বছরের জুলাইতে এমএলএসের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। আর ওই ট্রান্সফারেই সৌদি প্রো লিগের ক্লাব যোগ দেন নেইমার। মেসি ও নেইমারের সমর্থকরা এখন আর এই তারকাকে একসঙ্গে খেলার কথা চিন্তাও করতে পারে না। তবে আরও একবার মেসির সঙ্গে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

বাহরাইনে চলমান ফর্মুলা গ্র্যান্ড প্রিক্স ওয়ান-এর রেস দেখতে গিয়েছিলেন নেইমার। সেখানে এক প্রশ্নের জবাবে নেইমার বলেন বলেন, ‘আশা করি হয়তো আবার আমরা একসঙ্গে খেলবো। লিও (মেসি) খুবই ভালো মানুষ। ফুটবলের সবাই তাকে চিনে। আমি মনে করি মায়ামিতে সে ভালো আছে। খুশি আছে। সে খুশি থাকলে আমিও খুশি।’

মার্কিন যুক্তরাষ্ট্রে খেলার আগ্রহের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আসলে আমি ঠিক জানি না। যদিও এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমি আসলেও এটা জানি না যে আবার কখনো ব্রাজিলে খেলবো কিনা। আসলে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে পছন্দ করবো। অন্তত একটি মৌসুমও যদি খেলতে পারি ভালো লাগবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS