বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে শীর্ষ লেনদেন ব্র্যাক ব্যাংকের এবি ব্যাংক ও স্কলাসটিকা স্কুল এর মধ্যে চুক্তি স্বাক্ষর সারচার্জ বাদ, আসছে ওয়েলথ ও ইনহেরিটেন্স ট্যাক্স: এনবিআর চেয়ারম্যান স্কুল সময়ে যানজট কমাতে উদ্যোগ, শিক্ষা মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ উলিপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায় রাজধানীর কদমতলী এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১০ ২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই

ইরানে শক্তিশালী ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৫৮ Time View

ইরানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার (৫ মার্চ) শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫।

ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল বলে জানিয়েছে জিএফজেড।

এদিকে, এ ভূমিকম্পের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় জরুরি পরিষেবাদানকারী সংস্থাগুলো পরিস্থিতি মূল্যায়ন করছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, শক্তিশালী সব ভূমিকম্প আঘাত হানার ইতিহাস থাকায়, ইরানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে সবসময়ই উল্লেখযোগ্য সম্পত্তির ক্ষতি এবং হতাহতের আশঙ্কা থাকে।

ভৌগলিক অবস্থানের কারণে ইরান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবেই পরিচিত। ইতিহাসের অন্যতম মারাত্মক ভূমিকম্পেরও সম্মুখীন হয়েছে দেশটি। ২০০৩ সালে ইরানে আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে অন্তত ২৬ হাজার মানুষ মারা যায়।

এরপরই, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি প্রশমিত করার লক্ষ্যে এ সংক্রান্ত প্রস্তুতি এবং জনসচেতনতায় প্রচেষ্টা বাড়িয়েছে ইরান।

-রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS