1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

এফআইসিসিআই সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ পেল রবি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪.৪৫ পিএম
  • ১৪২ Time View

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫: ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ পেল রবি আজিয়াটা পিএলসি। রবি তাদের মাতৃত্ব সহায়তা কর্মসূচি ‘ব্লুম’ এর মাধ্যমে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তির (ডিইআই) ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছে।

সম্প্রতি ঢাকায় এফআইসিসিআই আয়োজিত অনুষ্ঠানে সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ দেওয়া হয়। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের কাছ থেকে ‘এক্সেলেন্স ইন ডিইআই (ডাইভারসিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন)’ ক্যাটেগরিতে পুরস্কার গ্রহণ করেন রবির চিফ পিপল অফিসার মুহাম্মদ শোয়েব বেগ।

এ সময়ে পুরস্কার বিতরণ পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন এফআইসিসিআই’র সহ-সভাপতি ইয়াসির আজমান, পরিচালনা পর্ষদের সদস্য মানাবু সুগাওয়ারা, নির্বাহী পরিচালক টি. আই. এম. নূরুল কবির এবং রবির স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্সের মহাব্যবস্থাপক নিয়াজ মোহাম্মদ সিদ্দিকীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

২০২৪ সালের ১ অক্টোবর তাদের মাতৃত্ব সহায়তা কর্মসূচি ‘ব্লুম’ চালু করে রবি। এই উদ্যোগের মাধ্যমে দেশের করপোরেট জগতে মাতৃত্ব সহায়তার ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। কর্মজীবী মায়েদের মাতৃত্বকালীন সময়কে আরও সহজ, নিশ্চিন্ত ও সহায়ক করে তোলার পাশাপাশি তাঁদের পেশাগত অগ্রগতি যেন বাধাগ্রস্ত না হয়- সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে এই বিশেষ কর্মসূচি।

ব্লুম উদ্যোগের মাধ্যমে প্রচলিত নিয়মের বাইরে গিয়ে সহমর্মিতা, কাজের ধারাবাহিকতা ও পেশাগত উন্নয়নকে একত্র করে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা হয়েছে। এটি বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই)-এর প্রতি রবির দৃঢ় অঙ্গীকারের বাস্তব প্রতিফলন। এর মাধ্যমে মাতৃত্বকে আর পেশাগত অগ্রগতির প্রতিবন্ধকতা নয়, বরং একটি সহায়ক ও ক্ষমতায়নমূলক অভিজ্ঞতা হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com