1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
Title :
কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি আম মৌসুমে শনিবারও খোলা থাকবে রাজশাহীর আম বাজারসংলগ্ন ব্যাংক শাখা প্রিপেইড মিটার গ্রাহকদের মিটার আপডেটের নির্দেশ বিদ্যুৎ বিভাগের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস লভ্যাংশ ঘোষণা করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামিক ফাইন্যান্স অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

সেমস-গ্লোবালের আয়োজনে ঢাকায় চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী – ৩০তম বিল্ড সিরিজ, ২৭তম পাওয়ার সিরিজ ও ৭ম ওয়াটার এক্সপো ২০২৫

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪.৩৩ পিএম
  • ৯২ Time View

ঢাকা, ১৩ নভেম্বর ২০২৫:
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ)-এর আয়োজনে ২৯ বছরের ধারাবাহিকতায় রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে শুরু হলো তিন দিনব্যাপী নির্মাণ, আবাসন, পানি ও জ্বালানি খাত সংশ্লিষ্ট বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ও সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী ৩০তম বিল্ড সিরিজ অব এক্সিবিশন্স, ২৭তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশন্স এবং ৭ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৫। প্রদর্শনীসমূহ ১৩ থেকে ১৫ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

১৩ নভেম্বর, বৃহস্পতিবার প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার, মহাপরিচালক, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; এম.এ. কামাল বিল্লাহ, অতিরিক্ত সচিব, শিল্প মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; মোঃ মুস্তাফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ), ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং মো. তানভীর মাসুদ, প্রকল্প প্রধান, স্কিলস ফর এসই, জিআইজেড বাংলাদেশ।

আন্তর্জাতিক এ প্রদর্শনীসমূহে ২০টিরও বেশি দেশের ২০০ টির বেশি প্রদর্শক কোম্পানি অংশ নিয়েছে। ৫০০-এরও বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে ৩ দিনে ৩৫ হাজারের বেশি ব্যবসায়ী ও দর্শনার্থী অংশগ্রহণের আশা করা হচ্ছে। প্রদর্শনীতে ওয়ালটন, এসিআই, রহিম আফরোজ, ওমেরা ও এসএসজি-সহ দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো তাদের সর্বশেষ পণ্য ও সেবা প্রদর্শন করছে।

‘২২তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’-এর নলেজ পার্টনার হিসেবে থাকছে জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা ‘জিআইজেড বাংলাদেশ’। ‘সেমস-গ্লোবাল’ ও ‘জিআইজেড বাংলাদেশ’-এর যৌথ আয়োজনে ১৫ অক্টোবর, অর্থাৎ প্রদর্শনীর শেষ দিনে, আইসিসিবির ৫ নম্বর পুষ্পাঞ্জলি হলে দিনব্যাপী ‘ইনোভেশন এন্ড পার্টনারশিপ ফর সাসটেইনএবল এনার্জি ট্রাঞ্জিশন – (Innovations & Partnerships for Sustainable Energy Transition)’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের অংশ হিসেবে দিনব্যাপী চারটি মূল বিষয়ভিত্তিক সেশন অনুষ্ঠিত হবে।

বিল্ড সিরিজের অংশ হিসেবে এবারের প্রদর্শনীতে সেমস-গ্লোবালের ‘কমিটমেন্ট টু দ্য কমিউনিটি’ উদ্যোগের অধীনে এবং আর্কিকানেক্টের সহযোগিতায় অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে পুরস্কারপ্রাপ্ত স্থাপত্য ডিজাইন প্রদর্শনী ‘আর্কিটেকচার অব রেজিলিয়েন্স (Architecture of Resilience)’। বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটালি ২০০০–২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত পুরস্কারপ্রাপ্ত স্থাপত্য ডিজাইন, আইসিসিবির ৪ নম্বর নবরাত্রি হলে প্রদর্শিত হচ্ছে, যা সমকালীন স্থাপত্যে উদ্ভাবন এবং টেকসই নকশার গুরুত্বকে প্রতিফলিত করছে। প্রদর্শনীসমূহে ভ্রমণ, কুরিয়ার ও কার্গো পার্টনার হিসেবে আছে বেঙ্গল এয়ারলিফট লিমিটেড। উল্লেখ্য, বিশেষজ্ঞদের অংশগ্রহণে নির্মাণ, আবাসন, জ্বালানি ও পানি খাতের বৈশ্বিক ধারা ও উদ্ভাবন নিয়ে আয়োজিত পাঁচটি আন্তর্জাতিক সেমিনার প্রদর্শনীকে নতুন মাত্রা প্রদান করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com