1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

জায়েদ খানের সদস্যপদ বাতিল

  • আপডেট : শনিবার, ২ মার্চ, ২০২৪, ৯.৪৬ পিএম
  • ৩১৫ Time View

চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্যপদ বাতিল করল সমিতির বর্তমান কমিটি। ২ মার্চ (শনিবার) অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে দ্বি-সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেন বর্তমান কমিটি।

সভায় চিত্রনায়িকা ও বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বলেন, আমরা অনেক জটিল কাজের সমাধানের চেষ্টা করেছি এবং অনেক সফলতাও পেয়েছি। কাজ করতে করতে ভুল-ক্রটি হয়ে থাকে। সেগুলি উপেক্ষা করে সামনের দিনগুলিতে আরও কাজ করতে চাই। প্রাণের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে কাজ করার অঙ্গিকার করেন তিনি।

কাকে নিয়ে এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করবেন জানতে চাইলে নিপুণ বলেন, আপাতত বার্ষিক বনভোজন ২০২৪ সবাই মিলে উপস্থিত হয়েছি। আল্লাহতায়ালার কাছে প্রার্থনা আমরা সবাই যেন ভালো থাকার কথা বলেন এই চিত্রনায়িকা।

পিকনিকের আগে দ্বি-সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদনে ৯ নং একটি বার্তায় জায়েদ খানের সদস্যপদ বাতিলের ঘোষণা দেন। সেখানে তিনি আরও জানান, কোনো সাংগঠনিক দুর্বলতা না পেয়ে জনাব জায়েদ খান ব্যক্তিগত আক্রোশ ধারাবাহিক ভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ কল্পকাহিনী সাংবাদিক সম্মেলন, ইউটিউব, ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় গত বছর এপ্রিলের দুই তারিখে সভায় সর্বসম্মতিক্রমে জনাব জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয় বলে অবগত করেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার।

এছাড়াও, আজকের পিকনিক নিয়ে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক চিত্রনায়িকা সৈয়দা কামরুন নাহার শাহনূর বলেন, লোকজন আসতে শুরু করেছেন। চেষ্টা করেছি সবাইকে নিয়ে এ আয়োজন সফল করতে। পুনরায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কথা বললে শাহনূর জানান, আজকে কোন নির্বাচনের বিষয়ে কথা নয়। আজকে সবাইকে নিয়ে পিকনিকে আনন্দ উল্লাসে মাতিয়ে থাকার কথা বলেন এই চিত্রনায়িকা।

জানা গেছে, এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দুটি প্যানেলে দুটি প্যানেল দাঁড় হতে পারে। একটি হলো মিশা-ডিপজল প্যানেল অন্যটি অমিত হাসান-নিপুন প্যানেল। নির্বাচনটি এপ্রিলের ১৯ তারিখ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com