1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Title :
এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

অফশোর ব্যাংকিংয়ের তহবিল ব্যবহার করতে পারবে মূল ব্যাংক

  • আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৪.৫৪ পিএম
  • ৪৯৪ Time View

ব্যাংকগুলোর অফশোর ইউনিট বিদেশ থেকে যে আমানত বা তহবিল আনবে, তা অবাধে ব্যবহার করতে পারবে মূল ব্যাংক। পাশাপাশি ব্যাংকের অফশোর ইউনিটের আমানত বা দায়ের ওপর কেন্দ্রীয় ব্যাংকে যে নগদ অর্থ জমা (সিআরআর) রাখতে হয়, সেটিও এখন আর দরকার হবে না। অফশোর ব্যাংকিংয়ের জন্য এই সুযোগ দিয়ে বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, মূলত টাকা ও ডলার-সংকট কাটাতে এ উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। কারণ, সিআরআর রাখার বাধ্যবাধকতা তুলে নেওয়ায় এ বাবদ জমা রাখা টাকা ফেরত পাবে ব্যাংকগুলো।

গত বুধবার মন্ত্রিসভার বৈঠকে ‘অফশোর ব্যাংকিং আইনের ২০২৪- খসড়া অনুমোদন দেওয়া হয়। এরপর গতকাল এই সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। দেশে প্রথমবারের মতো অফশোর ব্যাংকিং আইন করতে যাচ্ছে সরকার।

প্রস্তাবিত আইনানুযায়ী, অফশোর ব্যাংকিংয়ের জন্য লাইসেন্স পাওয়া ব্যাংকগুলো অনিবাসী বাংলাদেশি বা প্রতিষ্ঠানের কাছ থেকে বৈদেশিক মুদ্রায় আমানত গ্রহণ করতে পারবে ও ঋণ দিতে পারবে। আর এই অফশোর ব্যাংকিং লেনদেনে যে সুদ আসবে, তার ওপর কোনো কর আরোপ করা হবে না।

সারা বিশ্বে অর্থ পাচারের জন্য অফশোর ব্যাংকিং বেশ আলোচিত। অন্য দেশগুলো যখন অফশোর ব্যাংকিং থেকে কিছুটা সরে আসছে, তখন বাংলাদেশ এদিকে জোর দিচ্ছে। ২০২১ সালের জুনে ব্যাংকগুলোর অফশোর ইউনিটের দেওয়া ঋণের পরিমাণ ছিল ৭৩ হাজার ৩৮৭ কোটি টাকা। তখন খেলাপি ছিল মাত্র ১ হাজার ৪০ কোটি টাকা, যা মোট ঋণের ১ শতাংশের কিছুটা বেশি।

২০২৩ সালের সেপ্টেম্বরে অফশোর ইউনিটগুলোর ঋণ বেড়ে দাঁড়ায় ৮৩ হাজার ৮২৬ কোটি টাকায়। আর খেলাপি ঋণ বেড়ে ১ হাজার ৭৫৫ কোটি টাকায় ওঠে, যা মোট ঋণের ২ দশমিক শূন্য ৯ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com