1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
Title :
কবি মোঃ মামুন মোল্যার ৩০তম জন্মদিন আজ নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬ পারিবারিক দ্বন্দ্বের জেরে বাঘায় গৃহবধূর আত্মহত্যা ঈদুল আজহায় বাড়ছে ট্রেন সার্ভিস, চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন ঈদকে সামনে রেখে উন্নয়নকাজ, কিছু এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ ঈদুল আজহায় টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা ১২৯ কোটি টাকা মুনাফার বিপরীতে সম্পদ মূল্যায়নে গুরুতর অসংগতি, নিরীক্ষা প্রতিবেদনে প্রশ্ন ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম এর দায়িত্ব গ্রহণ

কালীগঞ্জে ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ২.১৯ পিএম
  • ২৯৬ Time View

লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন– উপজেলার ভোটমারি ইউনিয়নের মনোয়ার মাস্টারের ছেলে সোহেল (২৫)। সোহেল কাকিনা উত্তরবাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

আজ ২৯ শে ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার) সকালে উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুই আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন – রংপুরের গংগাচড়া উপজেলার রন্জু মিয়ার মেয়ে আইরিন আক্তার (২৫) ও কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের আনোয়ার হোসেন এর পুত্র রুবেল মিয়া (২৭)। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরেজমিনে স্থানীয়রা জানান, পরীক্ষা উদ্দেশ্যে উপজেলার টেপা শৌলমারী এলাকার মোকলেছার রহমানের ইজিবাইক যোগে জেলা শহরের দিকে যাচ্ছিল পাঁচ পরীক্ষার্থী। পথিমধ্যে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহেল রানা ঘটনাস্থলে মারা যান। এতে দুজন গুরুতর আহত হন।

কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) তাহির তাহু বলেন, আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ছিলাম। আহতদের উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিজার কবির এর সহিত যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com